Sunday, June 24, 2018

মোবাইল হ‍্যাং হ‌ওয়ার কারণ কি এবং কিভাবে প্রতিরোধ করা যায়

মোবাইল হ‍্যাং হ‌ওয়ার কারণ কি এবং কিভাবে প্রতিরোধ করা যায়
আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদেরকে জানাবো ফোন হ‍্যাং হ‌ওয়ার কারণ সম্পর্কে।
আমরা প্রত‍্যেকেই স্মার্টফোন ব‍্যবহার করে থাকি। এই স্মার্টফোন আমাদের জীবনে অনেক পরিবর্তন এনেছে। তবে আমরা অনেকেই ফোনের ভেতরে অজান্তেই কোনো ভুল করে ফেলি। ঠিক তেমন‌ই একটি সমস্যা হচ্ছে ফোন হ‍্যাং হ‌ওয়া। সাধারণত ফোনের পারফরম্যান্সের উপর ফোনের হ‍্যাং হ‌ওয়া না হ‌ওয়ার বিষয়টি নির্ভর করে। ফোনের গতি নির্ভর করে RAM এর উপর। য‌খন এই RAM দুর্বল হয়ে যায় তখনই ফোন হ‍্যাং হতে শুরু করে। তাই RAM কে সচল রাখার জন্য নিচের কিছু টিপস আপনারা অনুসরণ করতে পারেন।
১/সরাসরি আপনার মোবাইলের settings এ চলে যান। সেখানে memory অপশনে ক্লিক করুন। তারপর যেসব অ্যাপ memory ব‍্যবহার করছে তাদের তালিকা দেখানো হবে। সেখানে আপনি সবগুলো force stop করে দিতে পারেন। (উল্লেখ্য যে এটি marshmallow অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য নয়।)
২/memory booster, cache cleaner এ ধরনের অ্যাপ কখনও ইনস্টল করবেন না। কারণ এরা কথায় এগুলো বলে থাকে কিন্তু আসলে এরা ফোনের আর‌ও ক্ষতি করে। কারণ যারা এগুলো ব‍্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এসব অ্যাপ accessibility  নিয়ে থাকে যাতে তারা নিজেদের অ্যাপ থেকে settings অপশনে যেতে পারে। এক্ষেত্রে একটি অ্যাপ যে গতিতে settings অপশনে যায় তাতে একটি মোবাইল নষ্ট হয়ে যাওয়ার জন‍্যেই যথেষ্ট।
৩/সব জিনিসের যেমন বিশ্রাম আছে ঠিক তেমনি ফোনের‌ও বিশ্রাম রয়েছে । তাই আপনার ফোনটিকে অন্তত ২ ঘন্টা কুল ডাউনে রাখবেন।

No comments:

Post a Comment